গরম পড়তে শুরু করেছে রাজ্য জুড়ে। আর গরমের শুরুতেই বৃষ্টির দেখা। বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতা এবং তার আশপাশের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে কমবেশি বৃষ্টিপাত হয়েছে। কোথাও হালকা, আবার কোথাও মাঝারি বৃষ্টিও দেখা গেছে। হঠাৎ এই বৃষ্টিতে অনেকটাই স্বস্তি মিলেছে শহরবাসীর। দিনের গরমের পরে সন্ধ্যার এই বৃষ্টি যেন একটু আরাম এনে দিয়েছে।