একদিকে সোনা, নগদ টাকা চুরির অভিযোগ, অন্যদিকে সেই চুরির প্রমাণ মুছে ফেলতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটানোর সন্দেহ! প্রথমে মনে হয়েছিল, গ্যারেজে দাঁড়িয়ে থাকা গাড়িতে আগুন লেগে বড়সড় দুর্ঘটনা ঘটেছে। কিন্তু তদন্ত যত এগিয়েছে, ততই সামনে এসেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। যে আগুনে কয়েক মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল একাধিক সম্পত্তির, সেই আগুনের নেপথ্যেই কি লুকিয়ে ছিল চুরির রহস্য? আর সেই ঘটনার সঙ্গে কি জড়িয়ে রয়েছেন বাড়িরই পরিচিত এক মহিলা? পুলিশের তদন্তে উঠে আসা অভিযোগ ঘিরে এখন তৈরি হয়েছে একাধিক প্রশ্ন। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেই কি মিলল ঘটনার গুরুত্বপূর্ণ সূত্র? 60 বছরের ওই পরিচারিকা কেন এমন কাণ্ড ঘটালেন বলে সন্দেহ করছে পুলিশ? চুরি, আতঙ্ক আর আগুনের এই ঘটনায় ঠিক কী ঘটেছিল? এক ঝলকে দেখুন CCTV ফুটেজ।