আগামী বছরই স্টুডেন্ট ইলেকশন হবে। জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আরজি কর হাসপাতালে এবিভিপির একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, আগামী বছর বাংলায় ছাত্র সংসদ নির্বাচন হবে। এ দিন শুভেন্দু ছাত্র ভোট না হওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেই আঙুল তোলেন। পূর্ব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ছাত্র সংসদ নির্বাচন করায়নি বলে অভিযোগ করেন তিনি।