চোরবাগানে নিহত প্রিয়া সমাদ্দারের বাড়িতে গেলেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী। বারাকপুরের ঘোলায় পরিবারের সঙ্গে কথা বলেন। হাতে তুলে দেন ২৫ লাখ এবং ২ লাখের দুটি চেক। সেই সঙ্গে পরিবারের পাশে থাকার আশ্বাসও দেন। মাকে চাকরির ব্যবস্থা এবং স্কুটি কিনে দেওয়ার কথাও বলেন।