‘অন্নপূর্ণা যোজনা’য় অনলাইনের পাশাপাশি অফলাইনে আবেদন পূরণ করা যাবে। লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকদের সকলেই এই ফর্মপূরণ করতে হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ১ জুন থেকে ৯০ দিন পর্যন্ত অন্নপূর্ণা যোজনায় এনরোলমেন্ট প্রক্রিয়া চলবে। যাঁরা অনলাইন বা অফলাইনে ফর্ম পূরণ করতে পারবেন না, তাঁদের ক্ষেত্রে আধিকারিকেরা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম পূরণে সহযোগিতা করবেন।