'বিধানসভায় শক্তিপরীক্ষা হলে ২৭৫ জন বিধায়ক হাত তুলে সমর্থন দেবেন'। বরানগরে গিয়ে সাংবাদিকদের প্রশ্নে বড় কথা বলে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন,'বিজেপি তো ২০৯ হয়ে গিয়েছে। কাল বিধানসভায় শক্তিপরীক্ষা হলে ২৭৫ জন সমর্থন দেবে। ওদের ৬৪ জন হাত তুলবে'।