তারাপীঠ মন্দিরে শুরু হতে চলেছে সংস্কারের কাজ । আর সেই কাজের জন্য কিছুদিনের জন্য গর্ভগৃহ ছাড়ছেন মা তারা। আজ, ১৪ সেপ্টেম্বর রাত ১০টার পর গর্ভগৃহ থেকে মা তারার বিগ্রহকে মন্দির চত্বরের মধ্যেই থাকা শিবমন্দিরে নিয়ে যাওয়া হবে। সংস্কারপর্ব শেষ না হওয়া পর্যন্ত প্রায় এক মাস সেখানেই অধিষ্ঠান করবেন দেবী। তবে এতে পুজো বা দর্শন বন্ধ হবে না। শিবমন্দির থেকেই নিয়ম মেনে পুজো, আরতি, ভোগ নিবেদন এবং ভক্তদের দর্শনের ব্যবস্থা করা হবে। মহালয়ার আগের রাতে ফের মূল মন্দিরে ফিরবেন মা তারা। ২৫ দিন ধরে চলবে সংস্কারের কাজ। ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে সংস্কার।