উত্তর এবং দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে, আগামী রবিবার আট মার্চ থেকে বৃষ্টির সম্ভাবনা বৃদ্ধি পাবে এবং রবিবার ও সোমবার বৃষ্টি সবচেয়ে বেশি হবে। পশ্চিমী ঝঞ্ঝা এবং সমুদ্র থেকে আসা জলীয় বাষ্পের জন্য বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে রবিবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে। সোমবার বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের পাশাপাশি ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং হুগলি জেলাতেও বৃষ্টি হতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী দিনে বৃষ্টির পরিমাণ ও বিস্তার আরও বাড়তে পারে। বসন্তের শুরুতেই এই বৃষ্টি সম্ভাবনার ফলো অনেক ধরেনের ঝুঁকিও তৈরি হতে পারে। তাই সতর্ক থাকা জরুরি।