দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। বিধায়কের গ্রেফতারিতে একদিকে যেমন খুশি অভিযোগকারিণী। অন্যদিকে তাঁর দাবি, মামলা তুলে নেওয়ার জন্য তাঁকে ১২ লক্ষ টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হচ্ছে। এমনকি প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ।