প্রতিকূল সময়েও লোকসভা ভোটের বিষয়ে আত্মবিশ্বাসী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, 'এখনও পর্যন্ত যা ঠিক আছে, তাতে ইন্ডিয়া অ্যালায়েন্সে হবে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের হয়েই লড়ব আমরা।' মুর্শিদাবাদ থেকে তিনটি সাংসদ আসনেই জয় পাবে 'ইন্ডিয়া জোট'। তাঁর কথায় 'মুর্শিদাবাদ জেলা থেকে তিনটে এমপি আমরা বার করব।' একইসঙ্গে গোটা রাজ্যের লোকসভা ভোটের রেজাল্ট নিয়েও বার্তা দিয়েছেন কল্যাণ বন্দ্য়োপাধ্যায়। তিনি দাবি করেছেন আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের ৪২টি আসনের মধ্যে ৪০টি আসনেই জয়লাভ করবে দল।