বিধানসভা ভোটে ভরাডুবির পরও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রাখলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনিই থাকলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তবে তাঁর সঙ্গে জুড়ে দেওয়া হল দোলা সেন এবং ডেরেক ও ব্রায়নকে। সর্বভারতীয় যুগ্ম সাধারণ হলেন দু'জন। তবে পদ হারালেন সুব্রত বক্সী। তাঁকে সরিয়ে তৃণমূলের নতুন রাজ্য সভাপতি চন্দ্রিমা ভট্টাচার্য। অন্যদিকে, যুব সভাপতি পদে রইলেন যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ।