বাঁকুড়া শহরের মানুষের কাছে বহুদিনের এক সমস্যা যানজট। প্রতিদিন অফিসযাত্রী, ছাত্রছাত্রী, সাধারণ মানুষ থেকে শুরু করে হাসপাতালমুখী রোগী—সকলকেই ভোগান্তির শিকার হতে হয়। কিন্তু বছরের পর বছর সেই সমস্যার স্থায়ী সমাধান হয়নি। প্রশাসনের বিভিন্ন স্তরে অভিযোগ গিয়েছে, স্থানীয় মানুষও অসন্তোষ প্রকাশ করেছেন, কিন্তু পরিস্থিতির খুব একটা পরিবর্তন হয়নি। আর সেই জায়গাতেই এক সাহসী ও ব্যতিক্রমী পদক্ষেপ নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রিশেখর দানা।