তৃণমূল নেতা নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ গ্রেপ্তার। নির্মল ঘোষের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিয়েছেন অনেকে। তাঁকে গ্রেপ্তারির দাবিও উঠছে বিভিন্নমহল থেকে। এরই মাঝে বড় হুঁশিয়ারি বিজেপি নেতা তথা রাজ্যের মন্ত্রী অর্জুন সিংয়ের। উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে S-11B রুটের বাস উদ্বোধনে এসে রাজ্যের পরিবহণমন্ত্রী অর্জুন সিং বলেন, 'নির্মল ঘোষ অভয়ার নিথর শরীরের শেষকৃত্য করা, মণীশ শুক্লাকে জানে শেষ করার ঘটনায় যুক্ত থাকা-সহ বিভিন্ন অভিযোগে অভিযুক্ত। নির্মল ঘোষ যদি পাকিস্তান তৃণমূলেও যায়, তাঁকে ছাড়া হবে না। তাঁকে জেলে ভরা হবে।'