নির্বাচনের আগে ভোটার তালিকা ঘিরে অনিশ্চয়তা নতুন নয়, কিন্তু মুর্শিদাবাদের সুতি বিধানসভার এক গ্রাম পঞ্চায়েত এলাকায় যা ঘটছে, তা নিয়ে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর। সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের পর থেকেই তৈরি হয়েছে তীব্র সংশয়—কারা থাকলেন, আর কারা বাদ পড়লেন? এই প্রশ্নই এখন ঘুরছে সাধারণ মানুষের মুখে মুখে। ভোটের আগে এই রহস্য কি শুধুই প্রশাসনিক ত্রুটি, নাকি এর পেছনে অন্য কোনও ইঙ্গিত লুকিয়ে আছে—তা নিয়েই শুরু হয়েছে জল্পনা।