বিয়ের আসর তখন জমজমাট। সাজগোজ করে তৈরি বর-কনে। কিন্তু বিয়ের অনুষ্ঠান শুরু হওয়ার ঠিক আগেই সেখানে হাজির পুলিশ-প্রশাসনের আধিকারিকরা। আধার কার্ড পরীক্ষা করতেই সামনে আসে আসল তথ্য—কনের বিয়ের বয়স হয়নি। এরপরই বন্ধ করে দেওয়া হয় বিয়ে। বিয়ের সাজেই বর ও কনেকে থানায় নিয়ে যায় পুলিশ।