রবিবার থেকে আবহাওয়ার পরিবর্তন। বৃহস্পতিবার, ৯ এপ্রিল পর্যন্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস। মঙ্গলবার, সাতই এপ্রিল ও বুধবার, আটই এপ্রিল ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে বলে আশঙ্কা আবহাওয়াবিদদের। দক্ষিণবঙ্গে রবিবার থেকে বৃহস্পতিবার দু দফায় বৃষ্টি হবে। রবিবার ও সোমবার বজ্রবিদ্যুৎ-সহ স্থানীয়ভাবে দু এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। মঙ্গলবার থেকে বৃষ্টি আরও বাড়বে। কালবৈশাখী, শিলাবৃষ্টি সম্ভাবনা থাকবে। তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমে যাবে। সোমবার থেকে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া।মঙ্গলবার কালবৈশাখীর পরিস্থিতি থাকতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলাতে। বুধবার কালবৈশাখীর মুহূর্ত পরিস্থিতি থাকবে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান এবং নদিয়া জেলাতে।