রাজ্যের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে দমকাঝোড়ো বাতাস। দু এক জায়গায় হতে পারে বজ্রপাত। বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে বৃষ্টি চলবে আগামী ৬-৭ দিন। পূর্ব বাংলাদেশের উপর ঘূর্ণাবর্ত। উত্তর পূর্ব আসাম এবং নাগাল্যান্ডের উপর আরও একটি ঘূর্ণাবর্ত। ঝাড়খন্ড থেকে মারাঠাওয়াড়া পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত। অক্ষরেখাটি ওড়িশা ছত্রিশগড় এবং বিদর্ভের উপর দিয়ে বিস্তৃত। বৃহস্পতিবার থেকে শনিবার পুরোপুরি শুষ্ক আবহাওয়া। তাপমাত্রা সামান্য বাড়তে পারে। জলীয় বাষ্প থাকায় অস্বস্তি থাকবে। বৃহস্পতিবার থেকে রবিবারের মধ্যে তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। রবিবার ফের বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ এই তিন জেলাতে। বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।