আগামী কয়েকদিন উষ্ণ ও আদ্র আবহাওয়া থাকবে। বৃহস্পতিবার, ১৬ এপ্রিল দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এদিন বজ্রবিদ্যতের সঙ্গে সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হওয়ার সম্ভাবনা থাকছে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া, উত্তর ২৪ পরগনায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝড়ো হওয়ার সম্ভাবনা থাকছে। এখন তাপমাত্রার খুব বেশি পরিবর্তন হবে না পশ্চিমের জেলাগুলিতে বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে। তবে তাপমাত্রা আগামী পরশু ১৭ তারিখে তাপমাত্রা একটু কমার সম্ভাবনা থাকছে তবে পরের দিন থেকে তাপমাত্রা আবার দুই থেকে তিন ডিগ্রি বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। তবে এই বৃষ্টিতে সাময়িকভাবে গরম থেকে রেহাই মিলবে। কিন্তু আবহাওয়ার খুব একটা তফাত হবে না। হাওয়া অফিসের দাবি, একটু ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে উত্তর বাংলাদেশ এবং পার্শ্ববর্তী এলাকার উপর। এর উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ০.৯ কিলোমিটার। এটাই ঝড়বৃষ্টির মূল অনুঘটক। তবে শুধু নিম্নচাপ নয়, এর পাশাপাশি উত্তর-পশ্চিম বিহার থেকে মণিপুর পর্যন্ত একটা পূর্ব-পশ্চিম অক্ষরেখাও তৈরি হয়েছে। এর ফলে প্রচুর জলীয় বাষ্প বঙ্গোপসাগর থেকে স্থলভাবে প্রবেশ করছে। যেই কারণে ১৬ থেকে ১৭ এপ্রিল দক্ষিণবঙ্গের একটা বড় অংশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি হতে পারে ঝড়। যদিও এই আবহাওয়া পরিবর্তনের জন্য সামগ্রিকভাবে গরম কমবে না।