বঙ্গে বসন্ত এখন পুরোদমে। শীতের আমেজ ধীরে ধীরে ফিকে হয়ে যাচ্ছে, আর তার জায়গা নিচ্ছে বাড়তে থাকা গরম। সকাল ও সন্ধ্যায় হালকা ঠান্ডা ভাব থাকলেও দিনের দিকে তাপমাত্রা ক্রমশ বাড়ছে। অনেকেই ইতিমধ্যেই টের পাচ্ছেন, দুপুরের রোদে দাঁড়ালে সেই পরিচিত গরমের অনুভূতি ফিরে এসেছে। ঠিক এই সময়েই আবহাওয়া নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট দিল আলিপুর আবহাওয়া দফতর। তাদের সাম্প্রতিক পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিনের মধ্যে রাজ্যের আবহাওয়ায় কিছুটা পরিবর্তন দেখা যেতে পারে।