উইকেন্ডে ঝড় বৃষ্টির আরও একটা স্পেল। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বৃষ্টি চললেও দক্ষিণবঙ্গে দিন ও রাতের তাপমাত্রা ক্রমশ বাড়বে। শুক্রবার, 27 মার্চ থেকে রবিবার আরও এক দফায় ঝড় বৃষ্টির স্পেল। কালবৈশাখীর পরিস্থিতি; শিলাবৃষ্টির সম্ভাবনা।দক্ষিণবঙ্গে সকালের দিকে মনোরম আবহাওয়া থাকলেও বেলায় অস্বস্তি বাড়বে। আপাতত ঝড় বৃষ্টির সতর্কতা নেই। বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। সম্ভাবনা বেশি থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, এবং পশ্চিম মেদিনীপুর জেলাতে। তাপমাত্রা বাড়তে পারে। ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। শুক্রবার থেকে রবিবার ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা।উইকেন্ডে শুক্রবার থেকে রবিবার সব জেলাতেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার চার জেলায় ঝড়-বৃষ্টির সঙ্গে কালবৈশাখীর সতর্কতা। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান জেলার কিছু অংশে ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রপাত ও শিলাবৃষ্টির সম্ভাবনা বেশি। কলকাতা সহ বাকি জেলায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা।