বিধানসভার স্পিকার হিসেবে রথীন্দ্র বসুকে প্রার্থী করল বিজেপি। কোচবিহার দক্ষিণ কেন্দ্রের এই বিজেপি বিধায়ককে স্পিকার পদপ্রার্থী হিসাবে বেছে নেওয়া হয়েছে। শুক্রবার বিধানসভায় স্পিকার নির্বাচন। বিরোধী তৃণমূল অংশ নেবে কিনা, তা স্পষ্ট নয়।