রাজ্যে কোনওভাবেই দুষ্কৃতীরাজ চলবে না বলে দায়িত্বে এসেই সাফ জানিয়ে দিয়েছে, পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকার। ইতিমধ্যেই রাজ্যের পূর্বতন সরকারের আমলে গুন্ডাগিরি, তোলবাজি, কাটমানি নেওয়া-সহ বিভিন্ন অভিযোগে বেশ কিছু তৃণমূল নেতা-কর্মীকে গ্রেপ্তারও করা হয়েছে। এবার সেই গেপ্তারির তালিকায় নয়া সংযোজন।