কৃষিক্ষেত্রে উন্নতির জন্য সাড়ে আট হাজার কোটি টাকার বেশি বরাদ্দের প্রস্তাব করা হল রাজ্য বাজেটে। কৃষকদের জন্য একাধিক ছাড় ও কৃষিপণ্যের যাতে উপযুক্ত দাম পান তাঁরা। সেজন্য একাধিক প্রস্তাব করা হয়েছে। তিনি জানান, চাষের খরচ কমাতে ও চাষিদের আয় বাড়াতে সরকার কৃষি সেচের উদ্দেশে ব্যবহৃত সাবমার্সিবল পাম্পে ব্যবহৃত বিদ্যুতে প্রতি ইউনিট বিদ্যুৎ খরচের উপর ২ টাকা হিসেবে ভর্তুকি দেবে। এছাড়াও চাষের জন্য কৃষকদের বাড়তি চাহিদা মেটাতে আমি প্রতি কৃষক পরিবার পিছু বছরে অতিরিক্ত ৩ হাজার টাকার আর্থিক সহায়তা ঘোষণা করা হয়েছে। অর্থাৎ কেন্দ্রের ৬ হাজার টাকা ছাড়াও রাজ্যের আরও ৩ হাজার টাকা একটি কৃষক পরিবার পাবে বছরে।