পশ্চিমবঙ্গে আজ প্রথমবার বাজেট পেশ করবে বিজেপি সরকার। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ইতিমধ্যেই বিধানসভায় পৌঁছে গিয়েছেন। মাদুর ও পাটের তৈরি পরিবান্ধব ফাইলে বাজেট নথি নিয়ে গলেন স্বপন। বাজেট পেশের আগে বিধানসভায় মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপর দই ও চিনি স্বপন দাশগুপ্তকে খাওয়ালেন শুভেন্দু। হিন্দু মতে, দই, চিনি মুখে দেওয়া শুভ। আজ বাজেটে সপ্তম বেতন কমিশন ও ডিএ নিয়ে বড় ঘোষণার সম্ভাবনা রয়েছে।