বাজটে অবসরপ্রাপ্ত সাংবাদিক ও জরুরি অবস্থার সময়ে কারাদণ্ড ভোগ করেছেন, তাঁদের জন্য বিশেষ ভাতার ঘোষণা করলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। জানালেন, অবসরপ্রাপ্ত সাংবাদিকদের পেনশন বাবদ মাসে ৫,০০০ টাকা দেওয়া হবে। এছাড়া জরুরি অবস্থার সময়ে যাঁরা জেল খেটেছেন তাঁদের ১০,০০০ টাকা পেনশন দেওয়ার কথা বলা হয়েছে। এছাড়া যাঁরা তাঁদের রাজনৈতিক বিশ্বাসের জন্য মিথ্যে ও ভিত্তিহীন মামলার শিকার হয়েছেন তাঁদের সংগ্রামী ভাতা দেবে সরকার।