এবার কি অসংগঠিত ক্ষেত্রের মহিলারাও পাবেন মেটারনিটি লিভ? তেমন ইঙ্গিত দিলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। তিনি বলেন, 'অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের মাতৃত্বকালীন ছুটি দেওয়ার জন্য লেবার ডিপার্টমেন্টের কাছে আবেদন করব। তাঁদেরও সবেতন ছুটি দিতে হবে।'