ঘূর্ণিঝড় 'মুরাসু' আজ ভোরেই উপকূল অতিক্রম করেছে। এটি ক্রমশ উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং ক্ষমতা হারাচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় আমাদের রাজ্যের উপকূলের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আগামী ৪ থেকে ৮ তারিখ দক্ষিণবঙ্গের সব জায়গাতেই মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। তারপর আগামী ৯ তারিখে নাগাদ উপকূলের জেলাগুলিতে এক দু জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রেও আগামী সাতদিন মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। কালীপুজো ও দীপাবলি অর্থাৎ আগামী ৯ ও ১০ তারিখ আমাদের রাজ্যে বিক্ষিপ্তভাবে কিছুটা বৃষ্টি হতে পারে। তবে হালকা বৃষ্টির সম্ভাবনাই বেশি। সাংবাদিক বৈঠকে জানালেন আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস।