তৃণমূল কার? মমতা বন্দ্যোপাধ্যায় বনাম ঋতব্রত বন্দ্যোপাধ্যায় গ্রুপের লড়াইয়ে শেষ পর্যন্ত জোড়াফুল প্রতীক কার দখলে আসতে চলেছে, তা নিয়ে ফের একবার নির্বাচন কমিশন বৈঠক ডেকেছে। বৃহস্পতিবার দিল্লি যাওয়ার আগে ঋতব্রত জানিয়ে দিলেন, তিনি ১০০ শতাংশ আশাবাদী।