দেখলেন তো ভিডিওটি। শুনানি কেন্দ্রের কাজ খতিয়ে দেখতে গিয়ে কর্তব্যরত মহিলা আধিকারিককে হুমকি দিতে দেখা গিয়েছিল বিদ্যুৎ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী তথা রঘুনাথগঞ্জের বিধায়ক আখরুজ্জামানকে। শুনানি চলাকালীন এক মহিলা নির্বাচনী আধিকারিককে হুমকি দেওয়ার অভিযোগে বিতর্কে জড়ান পশ্চিমবঙ্গের বিদ্যুৎ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী। এই ভিডিও প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায় রাজনৈতিক ও প্রশাসনিক মহলে। ঘটনাটি ঘটেছে রঘুনাথগঞ্জে একটি ভোটার শুনানি (SIR ক্যাম্প)পরিদর্শনের সময়। ভিডিও-তে প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, ভোটারদের রিসিভড কপি সংগ্রহের জন্য দীর্ঘ লাইন দেখে ক্ষুব্ধ হন মন্ত্রী। অভিযোগ, সেই সময় দায়িত্বপ্রাপ্ত এক মহিলা আধিকারিক ও ব্লক উন্নয়ন আধিকারিক (BDO)-এর সামনে তিনি ১৫ মিনিটের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেন এবং কড়া ভাষায় কথা বলেন। আসুন আরও একবার দেখে নেব মহিলা নির্বাচনী আধিকারিককে রাজ্যের মন্ত্রীর সেই হুঁশিয়ারি দেওয়ার ভিডিও।