বিধানসভায় পাস হয়ে গেল পঞ্চায়েত সংশোধনী বিল। কী আছে এই বিলে? 'পঞ্চায়েতের টাকা খরচে এবার এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের সই বাধ্যতামূলক। সঙ্গে গ্রাম পঞ্চায়েতের প্রধান বা উপপ্রধান দীর্ঘদিন অফিসে অনুপস্থিত থাকলে এবার প্রশাসক নিয়োগ করতে পারবে রাজ্য সরকার'। বিধানসভায় জানিয়ে দিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ।