রাজ্যের মুখ্যমন্ত্রী হিটলিস্টে। তাঁর গতিবিধি এবং কোথায় কোথায় নিরাপত্তার ফাঁক রয়েছে, সেই সংক্রান্ত তথ্য জোগাড় করছিল পাকিস্তানি হ্যান্ডেলগুলি। যন্তর মন্তরে ছাত্রদের বিক্ষোভ চলাকালীন বড়সড় নাশকতা ছড়ানোর ছক ছিল। এজন্য হামিম মণ্ডলকে বলা হয়েছিল পুলিশের পোশাক বা ইউনিফর্ম জোগাড় করতে। হামিম মণ্ডলকে জেরায় এই সব বিস্ফোরক তথ্য পাওয়া গিয়েছে বলে দাবি করল এসটিএফ।