অতি গভীর নিম্নচাপটি বর্তমানে অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের খুব কাছাকাছি অবস্থান করছে। এটি ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ রাতের মধ্যেই ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করবে। এর প্রভাবে সমুদ্র উত্তাল থাকবে তাই আমাদের রাজ্যের সমস্ত মৎস্যজীবীকে আগামী ২৫ তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এবং আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। তার সঙ্গে ভারী বৃষ্টিপাতের সতর্কতা থাকছে দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। আগামীকাল অর্থাৎ ২৪ তারিখ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে, এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, হাওড়া, কলকাতা এবং বীরভূমে। বাদবাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। ২৫ তারিখের পর বৃষ্টিপাত কিছুটা কমতে পারে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও সব জায়গায় হালকা থেকে মাঝারি চলবে। আগামী ২৪ ও ২৫ তারিখ বাড়ি থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। ২৬ তারিখের পর উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাত কিছুটা কমতে পারে। সাংবাদিক বৈঠকে জানালেন আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস।