এই মুহূর্তে বাংলাদেশ সংলগ্ন দক্ষিণবঙ্গের কাছাকাছি একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে এবং একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে যার প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প আমাদের রাজ্যে প্রবেশ করছে। এর প্রভাবে আগামীকাল অর্থাৎ ১৪ তারিখ থেকেই জেলায় জেলায় থাকছে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা। এবং ১৫ থেকে ১৭ তারিখের মধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গে সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। সঙ্গে কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ ও ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হওয়ারও সম্ভাবনা থাকছে। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী ৪-৫ দিন বৃষ্টিপাতের সম্ভাবনা বেশ কিছুটা বেশি থাকবে। বিশেষ করে উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলিতে। সাংবাদিক বৈঠকে জানালেন আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায়।