দক্ষিণবঙ্গের ওপর একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে। এর প্রভাবে আগামী ৩১ অগাস্ট পর্যন্ত বৃষ্টিপাত চলবে দক্ষিণবঙ্গে। আজ এবং আগামিকাল দক্ষিণবঙ্গজুড়ে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দুই মেদিনীপুরে বৃষ্টিপাতের পরিমাণ একটু বেশি থাকবে। এরপর আগামী ২৯ অগাস্ট থেকে বৃষ্টিপাত আরও কিছুটা বাড়তে পারে। কারণ এই সময় দক্ষিণবঙ্গ ও পার্শ্ববর্তী উত্তর বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে, আগামী ২৭ তারিখের পর বৃষ্টিপাত কিছুটা কমার সম্ভাবনা থাকছে। সাংবাদিক বৈঠকে জানালেন আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায়।