এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখাটি আমাদের রাজ্যের উত্তরবঙ্গের বালুরঘাট দিয়ে বিস্তৃত রয়েছে। সঙ্গে উত্তর-পূর্ব বাংলাদেশের কাছে একটি ঘূর্ণাবর্তও রয়েছে। এর প্রভাবে আগামী ২৪ ঘণ্টা উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। অন্যদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামী কয়েক দিন সব জায়গাতেই বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা-মাঝারি বৃষ্টি চলবে। আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, নদিয়া, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান ও কলকাতাতে। এরপর আগামী ৩-৪ দিন দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা এবং উপকূলের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি চলবে। এবং ১৭ থেকে আগামী ১৯ তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সাংবাদিক বৈঠকে জানালেন আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস।