আগামী ২ থেকে ৩ দিন বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং দুই বর্ধমানে বজ্রপাতের ভারী বৃষ্টির পূর্বাভাস। ২০ থেকে ২১ তারিখের মধ্যে কলকাতাসহ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা থাকছে। সঙ্গে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে দিনের সর্বোচ্চ তাপমাত্রাও। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে উত্তরের জেলাগুলিতে বৃষ্টিপাত একটু বেশি থাকবে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং এবং কালিম্পংয়ে আগামী পাঁচ থেকে ছয় দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বাকি জেলাগুলিতে থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। সঙ্গে পাহাড়ি এলাকাগুলিতে ভূমিধসেরও সর্তকতা জারি থাকছে। সাংবাদিক বৈঠকে জানালেন আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায়।