আগামী পাঁচ দিন অর্থাৎ ৯ থেকে ১৩ তারিখ বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। পূর্ব বর্ধমান নদিয়া, হুগলি এবং তার পার্শ্ববর্তী অঞ্চলসহ উপকূলের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিরও সম্ভাবনা থাকছে। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী পাঁচ দিন মূলত মেঘলা আকাশ থাকবে এবং হালকা থাকে মাঝারি বৃষ্টি চলবে। এবং আগামী ৯ ও ১০ তারিখ মৎস্যজীবীদের সমুদ্র যেতেও নিষেধ করা হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলায় আগামী ৯ থেকে ১০ তারিখ পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বাদবাকি জেলাগুলিতে আরও ৩ থেকে ৪ দিন বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। ফলে পাহাড়ি এলাকায় ভূমিধসেরও সম্ভাবনা রয়েছে। সাংবাদিক বৈঠকে জানালেন আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ সৌরিশ বন্দোপাধ্যায়।