সুস্পষ্ট নিম্নচাপটি বর্তমানে পশ্চিমবঙ্গের ওপরেই রয়েছে। তার সঙ্গে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প আমাদের রাজ্যে প্রবেশ করছে। যার প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। তবে কলকাতা, হাওড়া, হুগলি, দুই বর্ধমান, বীরভূম, পুরুলিয়া এবং বাঁকুড়াতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আগামীকাল অর্থাৎ ২ তারিখের পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কিছুটা কমতে পারে। তবে আগামী ৭ দিন দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী 5 তারিখ পর্যন্ত সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। তবে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস।