দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপটি বর্তমানে শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড় 'মুরাসু' তে রূপান্তরিত হয়েছে। আগামী ৩ তারিখ সকাল নাগাদ দক্ষিণ অন্ধপ্রদেশ উপকূলে এটি ল্যান্ডফল করবে। এই সময় ঝড়ের গতিবেগ থাকবে ১০০ থেকে ১১০, সর্বোচ্চ ১২০ কিলোমিটার প্রতি ঘন্টা। এর প্রভাব সরাসরি আমাদের রাজ্যের উপর পড়বে না। আগামী ৩ তারিখ পর্যন্ত আমাদের রাজ্যে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। তবে এর প্রভাবে বৃষ্টি না হলেও এই ঘূর্ণিঝড় শক্তি হারানোর পর রাজ্যের তাপমাত্রা কমতে পারে বলে ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দফতর। আগামী ২ দিন আমাদের রাজ্যে তাপমাত্রার উল্লেখযোগ্য কোনও পরিবর্তন থাকবে না। তবে আমি ৫ তারিখ থেকে পরবর্তী তিন দিনে আমাদের রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে।