আগামী পাঁচদিন দক্ষিণবঙ্গে মূলত শুষ্ক আবহাওয়ায় থাকবে। তারপর আগামী ৮ তারিখ দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এবং ৯ তারিখ দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ ও হুগলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও আগামী ৭ তারিখ পর্যন্ত মূলত শুষ্ক আবহাওয়া। তারপর ৮ ও ৯ তারিখ ওপরের পাঁচটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। রাজ্যজুড়ে এই মুহূর্তে তাপমাত্রার বিশেষ কিছু পরিবর্তন থাকছে না। তবে রাতের তাপমাত্রা ফের ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে পারে। সাংবাদিক বৈঠকে জানালেন আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস।