আগামী ২৪ ঘণ্টায় ফের নিম্নচাপের ভ্রুকুটি। বর্তমানে উত্তর বঙ্গোপসাগরের ওপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যা আগামী ২৪ ঘণ্টায় নিম্নচাপে পরিণত হতে পারে। ফলে ফের বৃষ্টিপাত বাড়বে দক্ষিণবঙ্গে। আগামীকাল অর্থাৎ ২৩ তারিখ থেকে দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়বে। কয়েক জায়গায় ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। বাদবাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। এরপর আমি ২৪ তারিখ উপকূলের জেলাগুলোর সঙ্গে সঙ্গে পশ্চিমের জেলাগুলি অর্থাৎ ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়াতেও বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেশি থাকবে। অন্যদিকে সমুদ্র উত্তাল থাকার কারণে আগামী ২৩ ও ২৪ তারিখ মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ ডঃ সৌরিশ বন্দ্যোপাধ্যায়।