কোনও জনপ্রতিনিধি সব কাজ করতে পারে না। এটা সম্ভব নয়। তাহলে জনপ্রতিনিধির কাজ কী? একজন জনপ্রতিনিধির কাজ হল তাঁর কাছে অভাব, অভিযোগ নিয়ে আসা মানুষের কথা শোনা। এরপর তাঁর সাধ্য মতো সেই সমস্ত মানুষকে সাহায্য করা। আমরা তৃণমূলের মতো হব না। তৃণমূলের কোনও বিধায়কের সঙ্গে দেখা করতে এলে আগে তাদের অনুগামীরা দেখা করতে দিত না। আগের তাদের কাছে সমস্যার কথা বলতে হত। বিজেপি বিধায়কদের ক্ষেত্রে তা হবে না। ভরা সভায় এই মন্তব্য করলেন বিজেপির এক কেন্দ্রীয় মন্ত্রী। হুগলির সপ্তগ্রামে বিজেপি বিধায়ক স্বরাজ ঘোষের বিধানসভা কার্যালয় "নেতাজি সুভাষচন্দ্র বসু সেবা কেন্দ্রের" উদ্বোধনে উপস্থিত হয়েছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। সেখানেই তিনি এই মন্তব্য করেন। কী বলেছেন সুকান্ত মজুমদার, শুনব।