সীমান্ত পার হয়ে ভারতে আসা মানুষদের প্রত্যেককে কি আইনি প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশে ফেরত পাঠানো সম্ভব? আর কোনও ব্যক্তিকে বাংলাদেশি নাগরিক বলে সন্দেহ হলেই কি তাঁকে দীর্ঘদিন আটকে রাখা যায়? এক সন্দেহভাজন বাংলাদেশি নাগরিককে প্রায় 2 মাস ধরে আটকে রাখার ঘটনায় এমনই গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্যের পর্যবেক্ষণে উঠে এল সীমান্তবর্তী জেলাগুলির বাস্তব পরিস্থিতি এবং যথাযথ আইনি প্রক্রিয়া মেনে চলার প্রয়োজনীয়তা।