আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলায় অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। ছাড়াও উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলার এক বা দুই জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সময় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে সতর্ক করেছে হাওয়া অফিস।বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির কারণে একাধিক ক্ষয়ক্ষতির আশঙ্কা প্রকাশ করে IMD জানিয়েছে, খোলা মাঠ বা উন্মুক্ত স্থানে এদিন বজ্রপাতের ঝুঁকি রয়েছে। এছাড়া প্রবল হাওয়ার জেরে গাছের ডাল ভেঙে পড়া, কাঁচা বাড়ি, ঝুপড়ির ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে। এমনকী মাঠের ফসলেরও ক্ষতি হতে পারে।