সকাল সন্ধ্যা শীতের আমেজ থাকলেও বেলা বারার সঙ্গে সঙ্গে উধাও শীত। এবার কী বিদায় নেবে শীত? কী বলছে আবহাওয়া দপ্তর চলুন বলি আপনাদের। আগামী কয়েক দিন শুষ্ক আবহাওয়া। তাপমাত্রা সামান্য বাড়লো। বৃহস্পতিবার আরো একটু বাড়বে তাপমাত্রা। তারপর আবার একটু নিম্নমুখী হতে পারে পারদ। দক্ষিণবঙ্গে শীতের আমেজ সকাল সন্ধ্যায়। তাপমাত্রা উঠানামা করবে আগামী কয়েকদিন। এর মাঝেই কুয়াশার বার্তাও দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।