শীতের অনুভূতি কমবে। ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। উইকেন্ডে ১৯ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে দক্ষিণবঙ্গের জেলাতে। সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস পেরোবে। সকালে হালকা কুয়াশা উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং দক্ষিণবঙ্গে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে খুব সকালে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। পশ্চিমী ঝঞ্ঝা পাঞ্জাবের উপর অবস্থান করছে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা দক্ষিণ পূর্ব পাকিস্তানের সংলগ্ন এলাকায়। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকার নিম্নচাপ শক্তি বাড়াচ্ছে। এটি শক্তিশালী হয়ে পূর্ব ভারত মহাসাগর এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করবে। দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় এক থেকে দুই ডিগ্রি মতো নিচে রয়েছে বিভিন্ন জেলাতে। তাপমাত্রা ধীরে ধীরে কিছুটা বাড়বে। সপ্তাহের শেষ দিকে দু- তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।