মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন কিছুদিন আগে আফগানিস্তান থেকে আমেরিকান সেনা প্রত্যাহারের ঘোষণা করেছিলেন। বাইডেন জানান, ২০২১ সালের ১১ ই সেপ্টেম্বরের মধ্যে সমস্ত মার্কিন সেনা আফগানিস্তান ছেড়ে চলে যাবে। যদিও মার্কিন সেনারা ইতিমধ্যে এর জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে। ছবি-এএফপি
ইতিমধ্যে মার্কিন বাহিনী আফগানিস্তানের অন্যতম গুরুত্বপূর্ণ ঘাঁটি বাগরাম বিমানবন্দরটি ছেড়ে চলে গিয়েছে। কিন্তু ছেড়ে যাওয়ার আগে তারা স্থানীয় আফগান প্রশাসনকে খবরও দেয়নি। ফলে আচমকা মার্কিন সেনা চলে যাওয়া ওই এলাকায় কিছুটা বিশৃঙ্খলা দেখা গিয়েছে। ছবি-এএফপি
এই জায়গাটি গত ২০ বছর ধরে তালিবানের বিরুদ্ধে লড়াইয়ে মার্কিন সেনা সদর দফতর হিসাবে কাজ করে। এখন এই জায়গার ইনচার্জ হবেন জেনারেল মীর আসাদুল্লাহ। জেনারেল মীর জানান, তারা এই জায়গাটি নিরাপদে রেখেছেন। তবে বেশ কিছু মূল্যবান সামগ্রী এখান থেকে চুরি হয়ে গিয়েছে। (ছবি-এপি)
চুরি যাওয়ার মধ্যে রয়েছে ল্যাপটপ, স্টেরিও স্পিকার, সাইকেল, গিটারের মতো জিনিস। আফগানিস্তানে সেকেন্ডহ্যান্ডের পণ্য বিক্রির দোকানেও এই জিনিসগুলি কয়েক ঘণ্টা পরে দেখা গেছে। রয়টার্সের সাথে কথোপকথনে আফগান সরকারের একজন প্রবীণ অফিসার জানানন যে আমেরিকানরা চলে গেছে। (ছবি- এএফপি)
জেনারেল মীর জানান, এখনও প্রচুর ছোট অস্ত্র, সামরিক গাডি, ট্রাক রয়েছে। তবে এগুলো চালানোর জন্য চাবি নেই। পাশাপাশি বাগরামে কারগারে প্রায় ৫ হাজার বন্দি রয়েছে। তাদের বেশিরভাগ তালিবান। ছবি-এপি
জেনারেল মীর জানান, মার্কিন সেনা আফগানিস্তানে অনেক সামগ্রী ফেলে গিয়েছে। যার পরিমাণ প্রায় সাড়ে ৩ মিলিয়ান। এর মধ্যে জলের বোতল, এনার্জি ড্রিঙ্কস, খাবার তৈরির সামগ্রী ইত্যাদি। (ছবি-এপি)
জেনারেল মীর জানান, শুক্রবার ভোরে মার্কিন বাহিনী বাগরাম ছাড়ে। আফগান বাহিনী এর কিছুক্ষণ পরে খবর পায়। তারপরেই তারা গোটা এলাকার নিয়ন্ত্রণ নেয়। (ছবি-এপি)
তালিবান হানা সম্পর্কে ওই অফিসার জানান, "এটা স্পষ্ট যে আপনি মার্কিন সেনাবাহিনীর সাথে আমাদের তুলনা করলে অনেক পার্থক্য পাবেন।" তবে আমরা যতটা সম্ভব আমাদের সমস্ত মানুষকে রক্ষার জন্য আমাদের যথাসাধ্য চেষ্টা করছি। ছবি- রয়টার্স