Advertisement

বিশ্ব

স্ত্রী'র হাত থেকে বাঁচতে জেলে যাওয়ার আর্জি ব্যক্তির, কেন জানেন?

Aajtak Bangla
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 26 Oct 2021,
  • Updated 10:35 PM IST
  • 1/7

বাড়িতে স্ত্রীয়ের 'অত্যাচারে' কার্যত নাজেহাল এক ব্যক্তি। তার জন্য জেলে থাকার আবেদন জানিয়েছেন তিনি। এই ঘটনা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।  (সব ছবি প্রতীকী)

  • 2/7

euronews.com এ প্রকাশিত খবর অনুযায়ী, ঘটনাটি ইতালির গুইডোনিয়া মন্টেসেলিও নামের এলাকার এই ঘটনাটি হয়েছে। 
 

  • 3/7

পুলিশ জানিয়েছে, মাদক সংক্রান্ত অপরাধে ওই ব্যক্তিকে কয়েক মাস গৃহবন্দি করে রাখা হয়েছিল। তাকে আরও কয়েক বছর গৃহবন্দি থাকতে হবে।
 

  • 4/7

আচমকা থানায় পৌঁছে ওই ব্যক্তি বলেন, আমার ঘরোয়া জীবন নরক হয়ে গেছে। আমি আর সহ্য করতে পারছি না। আমি জেলে যেতে চাই।

  • 5/7

ওই ব্যক্তির মুখে এমন কথা শুনে পুলিশ কর্মীরা হতবাক হয়ে যান। যদিও পুলিশ তাকে আটক করে। 

  • 6/7

ওই ব্যক্তিকে গৃহবন্দী থাকার কথা বলা হয়েছিল, কিন্তু সেটা না মানায়  তাকে আটক করা হয়। 
 

  • 7/7

আপাতত ওই ব্যক্তিকে জেলে  রাখা হয়েছে। কিন্তু তার কীর্তি সোশ্যাল মিডিয়ায় কার্যত ভাইরাল হয়ে গিয়েছে। 

Advertisement
Advertisement