Advertisement

Plane Crash: মাঝআকাশে ভয়াবহ দুর্ঘটনার কবলে রাশিয়ার মিলিটারি বিমান, মৃত ২৯

মধ্যপ্রাচ্যে যুদ্ধের মধ্যে চাঞ্চল্যকর খবর। মাঝআকাশে দুর্ঘটনার কবলে পড়ল রাশিয়ান মিলিটারির ট্রান্সপোর্ট বিমান। দুর্ঘটনার জেরে মৃত্যু হয়েছে বিমানে থাকা ২৯ জনেরই।

মাঝআকাশে ভয়াবহ দুর্ঘটনার কবলে রাশিয়ার মিলিটারি বিমানমাঝআকাশে ভয়াবহ দুর্ঘটনার কবলে রাশিয়ার মিলিটারি বিমান
Aajtak Bangla
  • সিমফেরোপোল,
  • 01 Apr 2026,
  • अपडेटेड 8:47 AM IST
  • দুর্ঘটনার কবলে পড়ল রাশিয়ান মিলিটারির ট্রান্সপোর্ট বিমান।
  • দুর্ঘটনার জেরে মৃত্যু হয়েছে বিমানে থাকা ২৯ জনেরই।
  • দুর্ঘটনাগ্রস্ত বিমানটি ছিল একটি An-26 এয়ারক্রাফ্ট।

মধ্যপ্রাচ্যে যুদ্ধের মধ্যে চাঞ্চল্যকর খবর। মাঝআকাশে দুর্ঘটনার কবলে পড়ল রাশিয়ান মিলিটারির ট্রান্সপোর্ট বিমান। দুর্ঘটনার জেরে মৃত্যু হয়েছে বিমানে থাকা ২৯ জনেরই। বুধবার রুশ সংবাদমাধ্যম মারফত এই তথ্য জানা গিয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, দুর্ঘটনাগ্রস্ত বিমানটি ছিল একটি An-26 এয়ারক্রাফ্ট। বিমানে ছিলেন মোট ২৯ জন আরোহী। এর মধ্যে ২৩ জন যাত্রী এবং ৬ জন বিমানকর্মী। দুর্ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দলও। তবে কোনও জীবিত ব্যক্তিকে উদ্ধার করা যায়নি বলে জানানো হয়েছে। 

রুশ সংবাদসংস্থা টাস-এর তরফে প্রতিরক্ষা মন্ত্রকের উদ্ধৃতি দিয়ে জানানো হয়েছে, " প্রথমে AN-26 বিমানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, এরপর সেটি সমুদ্র সংলগ্ন একটি বিশালাকার পাথরে ধাক্কা খেয়ে কৃষ্ণ সাগরে ভেঙে পড়ে।" মিডিয়া সূত্রে দাবি, দুর্ঘটনাস্থলের খোঁজ পাওয়া গিয়েছে। কিন্তু সরকারি ভাবে এই নিয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

নিউজ এজেন্সি RIA-র তরফে দাবি করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির জেরেই এই দুর্ঘটনা ঘটেছে। যদিও রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের তরফে এ বিষয়েও কোনও তথ্য জানানো হয়নি। 

২০১৪ সালে ইউক্রেন থেকে অধিগ্রহণ করা ক্রিমিয়া উপদ্বীপে এই দুর্ঘটনা ঘটেছে বলে একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে। দুর্ঘটনায় রাশিয়ার সামরিক পরিবহনের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে। 

 

Read more!
Advertisement
Advertisement