
পাকিস্তান এবং আফগানিস্তান রক্তক্ষয়ী যুদ্ধ থামার নাম নেই। আর ইতিমধ্যেই এই যুদ্ধে পাকিস্তানকে মারতে শুরু করেছে তালিবানরা। তাদের পক্ষ থেকে পাকিস্তানের উপর রোজই হামলা চালান হচ্ছে। আর এই বিষয়টা নিয়েই ইতিমধ্যে বড় দাবি করেছে আফগান বর্ডার ফোর্সের মুখপাত্র। তিনি আজতককে জানান, গত ৫ দিনে পাকিস্তানের হাল খারাপ করে দেওয়া হয়েছে। ইতিমধ্যে ১৫০ পাকিস্তানি সেনার মৃত্যু হয়েছে। ২০০-এর উপর জখম। ৪০টির মতো পাকিস্তানি পোস্ট তালিবানরা দখল করে নিয়েছে।
আফগান বর্ডার ফোর্সের মুখপাত্র আবদুল্লা উকাব এক এক্সক্লুসিভ সাক্ষাৎকার দেন আজতককে। সেই সাক্ষাৎকারে তিনি জানান, ১৫০ পাকিস্তানি সেনাকে গত ৫ দিনে হত্যা করা হয়েছে। ২০০ জনের বেশি আহত। পাশাপাশি ৪০টি পোস্ট দখল করে নেওয়া হয়েছে।
তিনি আরও দাবি করেন যে পাকিস্তানের যে কোনও ধরনের হামলার প্রত্যুত্তর দেওয়ার জন্য তৈরি রয়েছে আফগানিস্তান। যুদ্ধে এক ইঞ্চি জমিও ছাড়া হবে না।
পাকিস্তানি ড্রোন ধ্বংস করা হয়
আফগান ফোর্সের তরফে জানান হয় যে একাধিক ড্রোন ধ্বংস করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, পাকিস্তান যেই স্পাই ড্রোন আফগানিস্তানে পাঠিয়েছিল, সেটাও ধ্বংস করে দেওয়া হয়েছে।
ভিডিও হয়েছে ভাইরাল
পাকিস্তান ও তালিবান যুদ্ধের একাধিক ভিডিও ভাইরাল হয়েছে। আর এমনই একটি ভিডিওতে দেখা যাচ্ছে যে আফগান সেনারা পাকিস্তানের পোস্টে হামলা চালিয়েছে। সেখান থেকে ওয়্যারলেস সেট, অস্ত্র এবং অন্যান্য যুদ্ধ সরঞ্জাম নিয়ে নিচ্ছে তারা।
সেই ভিডিওতে আরও দেখা যাচ্ছে যে হাত উঠিয়ে দাঁড়িয়ে রয়েছে সব পাকিস্তানি সেনা। তাদের সামনেই অস্ত্র নিয়ে নিচ্ছে আফগানরা। আর এই সব ভিডিও দ্রুত ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
চুপ করে বসে নেই পাকিস্তানও
যদিও এমন পরিস্থিতিতে চুপ করে বসে নেই পাকিস্তান। তারাও নিজেদের মতো করে একাধিক দাবি করছে। এই যেমন তারা জানিয়েছে যে এই যুদ্ধে ১০০-এর বেশি আফগান সেনাকে হত্যা করা হয়েছে। শুধু তাই নয়, একাধিক ঘাঁটি দখল করার দাবিও করা হয়েছে। যদিও পাকিস্তানের দাবি মানতে নারাজ বিশেষজ্ঞরা। কারণ, তারা অধিকাংশ সময়ই উড়ো দাবি করে থাকে তারা। যেমনটা তারা ভারতের সঙ্গে করেছে।
তবে মাথায় রাখতে হবে, এই যুদ্ধ থামাতে উদ্যোগী গয়েছে রাষ্ট্রসংঘ। তার বারবার কথা বলার মাধ্যমে এর সমাধান চাইছে। যদিও পরিস্থিতি এখনও ঠান্ডা হওয়ার নাম নেই।